৫০০

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:০৮

 

ব্রত রায়

 

‘বয়েস হলো সংখ্যা কেবল’ সেলিব্রিটির জন্যই

আমরা যারা আমজনতা

ভাবনা তাদের অন্যই!

বয়েস হলে আমরা করি

গাড়ি-বাড়ির ভাবনাই

মালকড়ি না কামাই হলে

বয়স হয়ে লাভ নাই!

 

বয়স হলে লেখক-কবি

মৃত্যু নিয়ে ভাববেই সেসব কথা উঠবে ফুটে

উপন্যাসে, কাব্যেই!

 

কও দেখি কার বয়স বাড়ে

হাসি এবং ঠাট্টায়? তোমার দ্বারে হয় সে হাজির

সানডে—সকাল আটটায়!

 

‘ঠাট্টা’ এবার পা দিয়েছে

পাঁচশতম সংখ্যায়

জন্ম কবে? রাবন যখন

ছিলেন রাজা লঙ্কায়!