জুলফিকার আলী
রম্য হাসির ভান্ডার এটা
মজা করে সৃষ্টি, গোমড়ামুখোর মুখে ঝরায়
ঠাট্টা হাসির বৃষ্টি।
রবিবারে ঘড়ির পানে
দিয়ে থাকি দৃষ্টি,
বাজলে আটটা হাতে ঠাট্টা
সময় লাগে মিষ্টি!
পড়ি যখন দাদুর সাথে
খিলখিলিয়ে হাসি,
ঠাট্টা আমার ঠাট্টা তোমার
ঠাট্টা ভালোবাসি।
রবিবার হাতে না পেলে
ইত্তেফাকের ঠাট্টা,
হকার ধরে এনে সবাই
বলে দে পেপারটা?
ঠাট্টা পেলে সবাই তখন
রঙ্গ রসে মাতে,
ভাবনাগুলো ভুলে তখন
থাকে তামাশাতে।
বছর ঘুরে ঠাট্টার বয়স
হলো নাকি পাঁচশ,
হাসির মূল এ স্বাস্থ্যের জন্য
ঠাট্টা ভালোবাসছ!
রম্য পাবে হাসি পাবে
মনরোগ হবে ভালো,
পাঠক মনে জ্বালায় ঠাট্টা
হাস্যরসের আলো!
