লক্ষ্মীপুর প্রতিনিধি
মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধের আহ্বান জানিয়ে লক্ষ্মীপুরে সচেতনতামূলক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার জাহানাবাদ গ্রামে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। জাহানাবাদ গোল্ডেন বয়েজ স্পোর্টিং ক্লাব, সমাজকল্যাণ পরিষদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
গ্রামবাসী মাদকবিরোধী র্যালি বের করে। র্যালিটি জাহানাবাদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ, জাহানাবাদ ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রফেসর মাসুদুল হক, বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিমুল ইসলাম উজ্জ্বলসহ আরো অনেকে।
