g ইত্তেফাক রিপোর্ট
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার বাঙালি নারী—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক টানা তৃতীয়বার এবং রূপা হক ও রুশনারা আলী পুনরায় এবং আফসানা বেগম প্রথমবারের মতো বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল এক বিবৃতিতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম জোটের পক্ষে এ অভিনন্দন জানিয়ে বলেন, তাদের বিজয়ী হওয়ায় বিশ্বসভায় বাঙালি জাতির ভাবমূর্তি ও মর্যাদা আরো সমুজ্জ্বল হয়েছে। এ বিজয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের মধ্যে এক নবতর জাগরণের সৃষ্টি করেছে।
