বহিরাগত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১

টোকন ঠাকুর

 

শ্রীরামপুরে মহেশখালীর যেকোনো লোকই বহিরাগত

শৈলকুপাতে বহিরাগত আখাউড়ার লোকেরা

 

খুলনায় তুমি বহিরাগত, কারণ তুমি খুলনার বাইরের লোক

আমেরিকায় তুমি সেটেলার, তথা বহিরাগতই

পাহাড়ে তুমি নেটিভ বলেই তো সুন্দরবনে তুমি আউটসাইডার

 

এশিয়ায় তুমি দেখতে কেমন, জানো ও আফ্রিকান ভাই?

কোন প্রান্তের মানুষ হলে আসাম থেকে আসা মানুষের কান্না শোনা যায়?

 

ছোট্ট এই পৃথিবীর মধ্যে এত বহিরাগতের চাপ! দেখে দেখে

রিয়েলি আমার নিজেকেও বহিরাগত মনে হয়—

অতএব বলো হে প্রগাঢ় ইতর, উদবিড়াল হে সেজে থাকা নির্ণয়কারী :

 

উদ্বাস্তু শিবিরে কিছুক্ষণ আগে জন্ম নেওয়া শিশুটিকে তার নেটিভিটির কথা বলো...