রাণীনগরে সিআইডি’র ভুয়া সদস্য আটক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান,

রাণীনগরে আবু বক্কর সিদ্দিক (২৪) নামের সিআইডি’র এক ভুয়া সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থল থেকে আটক আবু বক্কর সিদ্দিককে থানায় আনলে সাংবাদিকরা তার ছবি তুলতে চাইলে আইন লঙ্ঘন হবে মর্মে এস আই শহিদুল ইসলাম ছবি তুলতে দেয়নি।