গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে ১০০ ভরি স্বর্ণসহ পাচারকারী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মহিশালবাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটককৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত সুবেদ আলীর ছেলে ওসমান গনি, হরিপুর গ্রামের সোনাদী মন্ডলের ছেলে ইসারুল ইসলাম, রশিদনগর গ্রামের শফিকুল ইসলাম ডালিম, মাইক্রোচালক রামকৃষ্ট পুর মাঝপাড়ার মৃত মোর্ত্তজার ছেলে ইসমাইল। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
