চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছায় প্রেমের ফাঁদে ফেলে ৯ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সাগর আহাম্মেদ ও সহযোগী সজীব রহমান হূদয়কে গ্রেফতার করেছে পুলিশ। সাগর উপজেলার পাশাপোল গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে এবং সজীব পৌরসভার জিওলগাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
