চুনারুঘাটে পাঁচ দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতি উত্সব শুরু কাল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৫

চুনারুঘাটে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতি উত্সব। চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তিতে এ উত্সবের আয়োজন করা হয়েছে। উত্সবে বাংলাদেশ ছাড়াও ভারতের চারটি রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নিউ এজের সম্পাদক নুরুল কবির, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ভারতের দৈনিক যুগশঙ্খ সম্পাদক অরিজিত্ আদিত্য অংশগ্রহণ করবেন। এছাড়াও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. আব্দুল্লাহ, অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক  ডা. কামরুল ইসলাম তরফদার প্রমুখ উপস্থিত থাকবেন। ঘোষণাপত্র পাঠ করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিদ্যুত্ রঞ্জন পাল, সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরবেন সভাপতি সালেহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখবেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন।