অন্টারিও প্রাদেশিক সংসদে গত সপ্তাহে ‘অন্টারিও পোয়েট লরিয়েট বিল’ নামে একটি নতুন বিল পাশ হয়েছে। যা লেখকদের জন্য একটি সন্মানজনক পদ, তা হচ্ছে- প্রভিন্সিয়াল পার্লামেন্টারি পোয়েট লরিয়েট।
উল্লেখ্য, কানাডায় কেন্দ্রীয় সংসদে প্রচলিত প্রথা মোতাবেক রয়েছে পার্লামেন্টারি পোয়েট লরিয়েট। এছাড়াও টরন্টোসহ কানাডার বিভিন্ন শহরে পোয়েট লরিয়েট পদ রয়েছে। এবার প্রাদেশিক পর্যায়ে পোয়েট লরিয়েট পদটি এবারই অন্টারিও সংসদে তা পাশ হলো এবং প্রথম বিজয়ী পদে কবি গর্ড ডোনিয়ের নাম যুক্ত হয়ে যাত্রা শুরু করলো। যা কবিতা ও সাহিত্যের একজন দূত হিসাবে কাজ করবে।
কানাডিয়ান প্রেস থেকে জানা যায়, ২০১৭ সালে প্রথম পার্সি হ্যাটফিল্ড এমপিপি এই বিলের প্রস্তাব দেন। তৃতীয় বারের মতো এবার বিলটি উপস্থাপন করেন অন্টারিও পার্লামেন্টের বিরোধী দল সেই এনডিপির এমপিপি পার্সি হ্যাটফিল্ড। সর্বসম্মতিক্রমে বিল পাশ হয় এবং লেফটেন্যান্ট জেনারেল সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর করা একটি রীতিমতো বিরল ঘটনা ঘটে। এ সময় কবি কানাডার প্রাক্তন পার্লামেন্টোরি পোয়েট লরিয়েট জর্জ এলিয়ট ক্লার্ক, টরন্টোর বর্তমান পোয়েট লরিয়েট এ এফ মরিৎজসহ বাংলাদেশের বেশ ক’জন কবি-লেখক উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন কবি আসাদ চৌধুরী, ইকবাল হাসান, মাসুদ খান প্রমুখ!

মূলত প্রয়াত কিংবদন্তি শিল্পী ও গীতিকার গর্ড ডাউনির স্মরণে এই সন্মানজনক পদটি সৃষ্টি হলো। সেজন্য এই অধিবেশনে গর্ড ডাউনির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফলে বিলের আলোচনায় সংসদ সদস্যরা গর্ডনের কবিতা থেকে আউড়েছেন, গান করেন এবং তার স্মৃতি রোমন্থন করেছেন।
উল্লেখ্য, সর্বাধিক বিক্রিত ‘কোক মেশিন গ্লো’ শীর্ষক ডোনির বইয়ের সঙ্গে যৌথ প্যাকেজ হিসাবে প্রকাশিত হয়েছিল ২০০১ সালে। যাতে সঙ্গীত এবং কবিতায় আদিবাসী, শহুরে জীবনের জটিলতা, আবেগ-রোমান্টিক, নস্টালজিক, কৌতুকপূর্ণ, নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা, আকুলতা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, দুঃস্বপ্ন, ঐতিহ্য, ইতিহাস, ভূগোল, প্রকৃতি সব দ্রবীভূত।
কিংবদন্তীতুল্য এই জনপ্রিয় গায়ক এবং গীতিকার ডাউনি ৫৩ বছর বয়সে গ্লিয়োব্লাস্টোমা নামক ব্রেন ক্যান্সারের ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুশোকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুড্রো অশ্রুসিক্ত হয়ে বলেছিলেন, কানাডা তার এক আইকনকে হারালো। প্রায় পাঁচ দশক ধরে, যিনি কানাডার গল্পগুলি গানে, কবিতায় বলে যাচ্ছিলেন। সমৃদ্ধ করছিলেন কানাডার সংস্কৃতি এবং সংগীতকে। তার প্রতিশ্রুতি এবং আবেগ আগামী বছর ধরে কানাডিয়ানদের অনুপ্রাণিত করবে। তার মৃত্যুকে মেনে নেওয়া এক কঠিন সিদ্ধান্ত। আমি তাকে খুব মিস করবো’।
সংস্কৃতি মন্ত্রী লিসা ম্যাকলিউড বলেছেন, এই বিলে পাসের মাধ্যমে কবি বিজয়ী অডাউনির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো এবং অন্য কবিদের সন্মান দেওয়া হলো।
আরও পড়ুন: গাজীপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
প্রাদেশিক সংসদের সাংসদ এবং বিরোধী দলের ডেপুটি হুইপ ডলি বেগম ইত্তেফাককে বলেন, 'এই পার্লামেন্টারি পোয়েট লরিয়েট সন্মানজক পদটি কানাডার বহুজাতিক সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে। উদ্বুদ্ধ করবে নতুন এবং তরুণ লেখকদের।'
ইত্তেফাক/নূহু
