ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং বিজয় দিবস হ্যান্ডবল

বিজিবি ও আনসার চ্যাম্পিয়ন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৭

  স্পোর্টস রিপোর্টার

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং বিজয় দিবস হ্যান্ডবলে পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ ফাইনালে বিজিবি ৩২-৯ গোলে পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজিবির তাজু হাসান সেরা খেলোয়াড় হন। ১০ গোল করেন তিনি। রানার্সআপ দলের মাহবুবুল ৫ গোল করেন। নারী ফাইনালে আনসার ২৩-১৪ গোলে বিজেএমসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আগের তিন আসরে ফাইনাল খেলেও শিরোপা তুলতে পারেনি। এবার চতুর্থ আসরে আনসারের এটি প্রথম শিরোপা। সেরা খেলোয়াড় হন আনসারের আলপনা। চ্যাম্পিয়ন দলের ইসমত আরা ৬ এবং রানার্সআপ দলের রুপা ৬ গোল করেন। ফাইনালে পুরস্কার বিতরণ করেন রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পুলিশের অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ কর্মকর্তা। কালকের ফাইনাল খেলা দুটিতে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। দর্শক আনন্দ পেয়েছে খেলা দেখে। হাসি কান্নার ফাইনাল হয়েছে।