মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুর ক্যাডেট কলেজে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
৬ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল হাউজ, ফজলুর হক হাউজ ও সোহরাওয়ার্দী হাউজের দেড় শতাধিক ক্যাডেট ৩৭টি ইভেন্টে অংশ নেয়। এ্যাথলেটিকে নজরুল হাউজ চ্যাম্পিয়ন, সোহরাওয়ার্দী হাউজ রানার্স আপ ও ফজলুল হক হাউজ তৃতীয় স্থান লাভ করে। অভার অল প্রতিযোগিতায় ফজলুল হক হাউজ চ্যাম্পিয়ন, নজরুল হক হাউজ রানার্স আপ ও সোহরাওয়ার্দী হাউজ তৃতীয় স্থান লাভ করে। জুনিয়ার গ্রুপে ক্যাডেট সিয়াম, মধ্যম গ্রুপে ক্যাডেট জাহিদ ও সিনিয়র গ্রুপে ক্যাডেট হাসান ব্যক্তিগত ভাবে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার লাভ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়াল অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, বিএসপি, এনডিসি, পিএসসি।
