জ্লাটান ইব্রাহিমোভিচ আভাস দিয়েছেন তিনি এলএ গ্যালাক্সিতে থেকে যেতে পারেন। যদিও তার এসি মিলানে যাওয়ার গুজব আছে। বর্তমানে ৩৭ বছর বয়সী ইব্রাহিমোভিচ মার্চে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গ্যালাক্সিতে যোগ দেন। এরপর এমএলএস মৌসুমে নজর কাড়া নৈপুণ্য দেখান তিনি। ক্লাবটি হয়ে ২৭ খেলায় তিনি গোল করেন ২২টি। অভিজ্ঞ এই স্ট্রাইকারের আবার ইউরোপে বিশেষ করে তার পুরনো ক্লাব মিলানে যাওয়ার জোর গুঞ্জন ছিল জানুয়ারিতেই। ইতালির ক্লাবটি জানিয়েছে তারা তাদের আক্রমণভাগের ধার বাড়াতে চায়। সুইডেনের জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড সর্বশেষ টুইটারেই নিজের এই পরিস্থিতি তুলে ধরেন। তিনি লেখেন, ‘এমএলজেড, তোমার সঙ্গে আমার এখনো শেষ হয়নি।’ উল্লেখ্য, বর্ণাঢ্য ক্যারিয়ারে ইব্রাহিমোভিচ ইউরোপের প্রায় অনেক ক্লাবেই খেলেছেন।
