ক্রিশ্চান অ্যাইড, দলিত ও উজ্জ্বলার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৭

সম্প্রতি নারী ক্ষমতায়নের লক্ষ্যে উজ্জ্বলা লিমিটেডের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা ক্রিশ্চান অ্যাইড ও এনজিও দলিতের এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌন্দর্য ও সাজসজ্জা শিল্পের জন্য দক্ষ নারী কর্মী তৈরির লক্ষ্যে তারা এখন থেকে একসঙ্গে কাজ করবে। এই চুক্তিতে ক্রিশ্চান অ্যাইডের হেড অব প্রোগ্রাম ফারহানা আফরোজ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।