খাবারের ভিন্ন স্বাদে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৭

গুলশান দুই নম্বরের ‘রেড চিলি পিপার রেস্টুরেন্ট’ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত রকমারি খাবার আয়োজন নিয়ে। তাদের যাত্রা বেশি দিন আগে শুরু না হলেও দৃষ্টিনন্দন ইন্টেরিয়র, সেই সঙ্গে মজার সব খাবার নিয়ে ইতিমধ্যেই ভোজনবিলাসীদের নজর কাড়তে শুরু করেছে। ভেতরে ঢোকার পর প্রথমেই পাবেন সুন্দর বসার ব্যবস্থা। সেখানে তরুণ-তরুণীদের ভিড় থাকে সব সময়ই। এরপর পাবেন পাশাপাশি নান্দনিক ইন্টেরিয়রে সাজানো তিনটি রুম। যেখানে বসে খেতে খেতে আপনি উপভোগ করতে পারবেন মনমাতানো মিউজিক। মেন্যুটা উলটে পালটে দেখলে সিদ্ধান্ত নেওয়া কঠিন—কোনটা ছেড়ে কোনটা খাবেন? কর্পোরেট ও মিডল ক্লাস কাস্টমারের পছন্দের কথা বিবেচনায় রেখেই মেন্যু সাজানো হয়েছে। এদের সেট মেন্যুগুলোও খুব পছন্দ সবার। এই রেস্টুরেন্টের কারিশমা কিন্তু এখানেই শেষ নয়। লাঞ্চ বা ডিনার শেষে এখানে খেতে পারে চা কিংবা কফি। হালকা আড্ডার চমত্কার সঙ্গী হতে পারে তাদের স্পেশাল ফ্লাওয়ারিং চা। রেড চিলি পিপার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শামসুল আলম চৌধুরী বলেন, ‘আমরা প্রথমেই প্রাধান্য দিই শত ভাগ হোটেল অর্গানিক ফুডকে। আমাদের কাস্টমার লেভেল হলো কর্পোরেট ও মিডল ক্লাস। তাই তাদের পছন্দসই খাবার পরিবেশনে সর্বদা সচেষ্ট থাকি। আমাদের বিভিন্ন খাবারের মধ্যে জনপ্রিয় হলো স্টেক (বিফ, ল্যাম্ব ও চিকেন) ও সিজলিং (ফিশ, বিফ, মাটন ও চিকেন)। আমরা শুধু ব্যবসার জন্যই রেস্টুরেন্ট চালাই না। আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতাও আছে। আমাদের লাভের ১০% টাকা খরচ করা হয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এবং ৫% টাকা খরচ করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কাজে।’ এই রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা এমন যে ভেতরে ঢুকলেই কতক্ষণ গা এলিয়ে বসে থাকতে ইচ্ছে করে। সাজগোজটাও এমন করে করা যে সঙ্গী-সাথি নিয়ে গল্প করতে করতে বেশ খাওয়া যায়। খানিক বসলেই টের পাবেন খাওয়ার সঙ্গে জমজমাট আড্ডাটা এখানে দুর্দান্ত পাওনা। পরিবার বা বন্ধুদের সঙ্গে দারুণ কিছু সময় কাটাতে ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্ট থেকে।

ছবি তন্ময় মির্জা

এ ক  ন জ রে

 

কোথায়

বাসা :৬ (৭মতলা), রোড :৫০, গুলশান-২, ঢাকা-১২১২।

 

কবে যাবেন

যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত ১১টা

 

কী খাবেন

স্টেক, সিজলিং, ফ্লাওয়ার টি

 

যোগাযোগ

০১৩১০-৫৮৯৪৯৯