সেমিফাইনালে জুনিয়র শাটলাররা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

  স্পোর্টস রিপোর্টার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের সিনিয়রদের লড়াইয়ে বাংলাদেশের নারী সেমিফাইনালে উঠেছিলেন শাপলা ও এলিনা জুটি। এবার জুনিয়ররাও সেমিফাইনালে উঠেছে। উডেন ফ্লোরে অনুষ্ঠিত বালক এককে সেমিফাইনালে উঠেছে আব্দুল হামিদ লোকমান, গৌরব সিং, খন্দকার আবদুস সোয়াদ এবং সিবগাত উল্লাহ। বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের উর্মি ভুটানের থিনলে ওয়াগমুকে, রহিমা জেরিন স্বদেশি ফারবিন বিনতে ইমদাদকে হারিয়ে সেমিফাইনালে উঠে। বালক দ্বৈতের সেমিফাইনালে রাজেশ ও রওনক জুটি, বালিকা দ্বৈতে রহিমা ও ক্যামিলা জুটি মিশ্র দ্বৈতে গৌরব সিং ও উর্মি আক্তার জুটি সেমিফাইনালে উঠেছে। আজ পালাক্রমে সেমিফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হবে।