মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে কাশবন সাহিত্য পত্রিকা। গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গত রবিবার বিকেলে বনগ্রাম যুবসংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গণপূর্তের কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক বাবুল আকতার বাবলা, করপাড়া ইউপি চেয়ারম্যান শাহ সিকদার আবু সুফিয়ান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আকরামুজ্জামান মুকুল, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ উজ্জল মোল্লা, লবিদ হোসেন। অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা মোঃ জামাল সিকদার, শহিদ মুক্তিযোদ্ধার সন্তান মোঃ লিয়াকত আলী খান, শিক্ষার্থী মোঃ রাফাত গাজী, শিরা খানম, ছাত্রলীগ নেতা মোঃ সজিব মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল হোসেন রবজেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানে উপস্থিত ৩৫ জন মুক্তিযোদ্ধার হাতে শাল ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
এ ছাড়া এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের উন্নয়নের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আয়োজকরা বলেন- মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাশবন সাহিত্য পত্রিকার এ আয়োজন অব্যাহত থাকবে।
