ব্রেক্সিট বিলের উপর ভোট শুক্রবার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০০:৪৮

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া বা ব্রেক্সিট প্রসঙ্গে ভোটাভুটি হবে আগামী শুক্রবার। ডাউনিং স্ট্রি গতকাল সোমবার একথা জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন, ক্রিসমাসের আগেই সাংবিধানিকভাবে ব্রেক্সিট ভোটের প্রক্রিয়া সারতে চায় সরকার। আইন অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে ব্রিটেনকে ইইউ থেকে বের হয়ে যেতে হবে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি ব্রেক্সিটের একটি রূপরেখা দিতে পারেন।—বিবিসি