চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
চৌমুহনী শহরের হাজীপুরে সোমবার গভীর রাতে সম্রাট গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে দীর্ঘ সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর, গুলি বিনিময়ে ১০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের সংঘর্ষে গুলিতে গুরুতর আহত সুমন গ্রুপের সৈকত, রায়হান ও দেলোয়ারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাদবাকি আহতরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, খবর পেয়ে আমরা এলাকায় গেলে কাউকে পাওয়া যায়নি। এমনকি জেনারেল হাসপাতালে গিয়েও চিকিত্সাধীন কাউকে পাওয়া যায়নি। তবে এলাকার ওপর আমাদের নজর রয়েছে।
