চুয়েটে পুরকৌশল বিভাগের ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স শুরু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের আয়োজনে পুরকৌশল খাতের অগ্রগতি শীর্ষক তিনদিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসিই-২০১৮’ আজ বুধবার শুরু হচ্ছে। মঙ্গলবার চুয়েটের প্রশাসনিক ভবনে নবনির্মিত কাউন্সিল কক্ষে দুপুর একটায় এক সাংবাদিক সম্মেলনের এসব তথ্য জানানো হয়। এতে মূল বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম। কনফারেন্সের সার্বিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সহকারী অধ্যাপক ড. মোঃ আফতাবুর রহমান এবং পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য।