মোহাম্মদ শরীফ
‘মা সংগীতশিল্পী হতে চেয়েছিলেন। চর্চা করছেন কিন্তু হতে পারেননি। মা এখন গানের শিক্ষক। আমি মায়ের স্বপ্ন পূরণে গান করি’। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সোনিয়া সাহা শান্তা টিভি প্রোগ্রাম আর স্টেজ শো করে ব্যস্ত সময় পার করছেন। ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হয়েছে তার গান। বেশ কিছু অ্যালবামেও কাজ করা হয়ে গেছে। ইউটিউব ভিডিওতে করেছেন কাজ। রেডিও প্রোগ্রামের অভিজ্ঞতাও বেশ দারুণ বললেন তিনি। জাগো এফএম ব্রেভার মিউজিক গ্যারেজ কনটেস্টে হয়েছিলেন সারা দেশব্যাপী প্রথম। শান্তা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। গানের জগতে আসার পেছনে প্রধান অনুপ্রেরণা তার মা। আধুনিক সংগীতের প্রশিক্ষণ-পরামর্শ দেন দিদি-জামাই। শান্তা সংগীতের সঙ্গেই থাকতে চান সারাজীবন।
