বিজিবিতে যুক্ত হচ্ছে দুইটি হেলিকপ্টার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর জন্য দুইটি হেলিকপ্টর কিনছে সরকার। দুইটি হেলিকপ্টার কেনার জন্য গতকাল রাশিয়ার ‘জেএসসি রাশিয়া হেলিকপ্টারস’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ দুটো হেলিকপ্টার দিয়ে বিজিবি এয়ার উইং চালু হবে।

বিজিবি’র জন সংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, বিজিবি’র এয়ার উইং-এর জন্য দু’টি হেলিকপ্টার কেনার লক্ষ্যে ‘জেএসসি রাশিয়া হেলিকপ্টারস’ এর মঙ্গলবার বেলা ১১টায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এবং ‘জেএসসি রাশিয়া হেলিকপ্টারস’ এর পক্ষে আন্দ্রে ফোর্তে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে নিযুক্ত ফার্স্ট সেক্রেটারি আন্দ্রেই বানকেইভ, ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে নিযুক্ত মিলিটারি, এয়ার এন্ড নেভাল অ্যাটাশে কর্নেল ইয়েরি পি. লেভশেঙ্কো, ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে নিযুক্ত কাউন্সিলর ও প্রতিনিধিদলের প্রধান আন্দ্রেই এন শুভচেঙ্কো, জেএসসি রাশিয়া হেলিকপ্টারস এর প্রতিনিধি নিকিতা স্কাস্টলিবশেভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাশিয়ান প্রতিনিধিদলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।