মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামে অগ্নিকাণ্ডে ১১টি ছাগল পুড়ে মরেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে মনিরুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম জানান, রাত নয়টার দিকে ঘরে বিদ্যুতের তারে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে আমার মা প্রাণভয়ে ঘর থেকে পালিয়ে বাইরে আসে। ওই আগুন মুহূর্তের মধ্যে পাশে ছাগলের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা ১০টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। পরে আরো ১টি ছাগল আজ বুধবার সকালে মারা যায়। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ধলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/এএম
