লো পা চৌ ধু রী
মাশরাফি বিন মর্তুজা বিপিএল শুরুর আগে সময় দিয়েছেন বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনকে। ঘুরে এসেছেন গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের অত্যাধুনিক কারখানা থেকে। ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। হয়েছেন ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের বিজ্ঞাপনচিত্রের মডেল। সম্প্রতি কক্সবাজারে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন মাশরাফি। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন মাইনুদ্দিন সিয়াম। ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া এবং পণ্যের বিজ্ঞাপন করা প্রসঙ্গে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা দেখে আমি এই কোম্পানিটির প্রেমে পড়ি। ওয়ালটনের কারখানা পরিদর্শন করে তাদের প্রতি আমার ভালোলাগা বহুগুণ বেড়ে গেছে। ওয়ালটন কারখানা অত্যাধুনিক ও বিশ্বমানের। কাঁচামাল থেকে শুরু করে মোড়কজাত করা পর্যন্ত—প্রতিটি কাজ ওখানে অত্যন্ত নিখুঁতভাবে করা হচ্ছে। আসলে দেশের উন্নয়ন করতে হলে দেশীয় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। ওয়ালটনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে।’ খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।
