যিশুখ্রিষ্টের জন্মদিনকে বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ‘বড়দিন’ হিসেবে পালন করেন। সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহরণ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত হয়। এ উপলক্ষে দেশবরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা ও পরিকল্পনায় একটি নতুন গান গান প্রকাশ পেতে যাচ্ছে ‘ই নেটওয়ার্ক’-এর ইউটিউব চ্যানেলে। গানটির শিরোনাম ‘যিশুর বন্দনা’। বিজয় রথ ব্যান্ডের কিবোর্ডিস্ট শুভ্রর সংগীত পরিচালনায় এই গানটি গেয়েছেন গোমেজ রাহুল। গানটি সুরও করেছেন তিনি।
এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘যিশুখ্রিষ্টকে সম্মান জানাতেই আমার এই উদ্যোগ। আর এটা সফল হয়েছে তরুণ পরিচালক ও গায়ক ইয়ামিন ইলানের অশেষ পরিশ্রমে। সেই সঙ্গে ‘ই নেটওয়ার্ক’কে এই মহতি কাজের জন্য সাধুবাদ জানাই।’
