নিয়োগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ বিধি মোতাবেক মডেল হাইস্কুল, খিলগাঁও, ঢাকা-১২১৯ এ নিম্নলিখিত পদে নিয়োগ দেওয়া হবে। সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার ০১ জন (শূন্যপদ), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর-০১ জন (সৃষ্টপদ), নিরাপত্তাকর্মী-০১ জন (শূন্যপদ)। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫০০/- (পাঁচশত) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) প্রধান শিক্ষক, মডেল হাইস্কুল, খিলগাঁও এর অনুকূলে জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষকের বরাবর আবেদন করতে হবে। পূর্বে যাহারা আবেদন করেছেন তাহাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। —প্রধান শিক্ষক ও সম্পাদক।   সিএম-১৭৫৬