ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিত্সায় শিক্ষিকার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর স্কুলশিক্ষিকা নওশীন আহমেদ দিয়া হত্যা মামলায় জামিন পেতে বুধবার আদালতে হাজির হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি হাসপাতালের মালিক ডাক্তার ডিউক চৌধুরী এবং তার হাসপাতালে কর্মরত অন্য দুই চিকিত্সক অরুণেশ্বর পাল অভি ও মো. শাহাদাত হোসেন রাসেল। অবকাশকালীন দায়রা জজ আদালতের বিচারক মো.হাসানুল ইসলাম তাদের জামিনের বিষয়ে অধিকতর শুনানির আদেশ দিয়েছেন। আগামী ১ জানুয়ারি নিয়মিত আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. মোশারফ হোসেন জানান, মামলার তিন আসামি উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাদের জামিন না দিয়ে অধিকতর শুনানির আদেশ দিয়েছেন।
