মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে সোপর্দ করেছেন বাবা। মাদকসেবী রিপন শেখকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তামিম আল ইয়ামীন এই আদেশ দেন।
ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রিপন শেখ গাঁজা ও ইয়াবায় আসক্ত হয়ে টাকার জন্য বাবা-মাকে মারধরসহ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এতে বাবা-ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে ইউএনওর কাছে সোপর্দ করেন।
