চাঁদপুর প্রতিনিধি
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী চাঁদপুর জেলার ৫৭ জন পুলিশ সদস্যকে বুধবার সম্মাননা দেওয়া হয়েছে। চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এবং পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক মমিনউল্লাহ পাটওয়ারী বীরপ্রতীক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদউল্লাহ মাস্টার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
আলোচনা শেষে চাঁদপুর জেলার আটটি উপজেলা থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৫৭ জন মুক্তিযোদ্ধা এবং প্রয়াতর স্বজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
