রবিবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেট থেকে ভুয়া চিকিত্সক আবুল কাসেমকে গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত একবছর ধরে আবুল কাসেম ভুয়া চিকিত্সক সেজে জেলা শহরের হাউজিং এস্টেট এলাকায় মাতৃছায়া প্রাইভেট হাসপাতাল ও সোনাপুর জননী ডায়াগনোস্টিক সেন্টারে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে প্রতারণা করে আসছিল।
