ইত্তেফাক রিপোর্ট
দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য আজাদ হোসেন সুমন (৫২) মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ১২টায় ডিআরইউ চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে কেরানীগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আজাদ হোসেন সুমনের মৃত্যুতে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার পৃথক এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
