ডোমার উপজেলায় গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুবাস রায় (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। রবিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
শনিবার দুপুরে সুবাস রায়ের ধান ক্ষেতে পার্শ্ববর্তী মতিলাল রায়ের গরু ঢুকে ধান নষ্ট করলে দুই পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে সুবাস রায় গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ছেলে সুকুমার রায় বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী জানান, আসামি ধরতে অভিযান চলছে।
