হারুয়ালছড়ি ইউপির আঁধারমানিকে গত শনিবার ৩২ কি.মি. বিদ্যুত্ লাইনের উদ্বোধন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিদ্যুত্ লাইনের উদ্বোধন করেন। উক্ত লাইন নির্মাণের ফলে হারুয়ালছড়ি ইউপির আঁধারমানিক, বড়বিল, পিনপিনিয়া, বড়টিলা, ত্রিপুরা পাড়া প্রভৃতি এলাকায় প্রায় ১২শ’ মিটার হোল্ডার বিদ্যুত্ সুবিধার আওতায় আসলো।
বিদ্যুত্ লাইনের উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আঁধারমানিকের মত দুর্গম অজপাড়াগাঁ আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। বাংলাদেশ আজ গরীব দেশ থেকে মধ্যম-আয়ের দেশে উন্নীত হয়েছে। হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ ইমন, ফটিকছড়ি পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম আবুল কালাম আজাদ, বড়বিল মাদ্রাসা সুপার মাওলানা ছালেহ্ জহুর, নায়েবে আমীর মাওলানা সামসুল ইসলাম প্রমুখ।
