নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধারণা করা হচ্ছে, বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা উপস্থিত থাকবেন। বৈঠকে দেশজুড়ে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার দিল্লি ও বেঙ্গালুরুতে কয়েকশো জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে বেশ কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।
আরও পড়ুন: জুলাইয়ে চলবে চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন
গত সপ্তাহে হিংসাত্মক বিক্ষোভ মাথায় রেখে, উত্তর প্রদেশ ও কর্নাটকের পাশাপাশি দেশের রাজধানীর বেশ কিছু জায়গায় প্রকাশ্য জমায়েত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি ও হরিয়ানার সীমানা।
উল্লেখ্য, ২০১৫ এর আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের পথ সহজ করা হয়েছে নতুন নাগরিকত্ব সংশোধন আইনে।
ইত্তেফাক/এসি
