স্পিরিট গায়ে লাগলে ঠান্ডা অনুভূত হয় কেন?
স্পিরিট শরীরের ত্বক থেকে তাপকে বাষ্প হয়ে উড়ে যেতে সাহায্য করে। এর ফলে ঠান্ডা অনুভূত হয়। ত্বকের সংস্পর্শে আসার পরেই এটা ঘটতে থাকে। স্পিরিট উদ্বায়ী পদার্থ তাই এ কাজটা দ্রুত ঘটাতে চায়।
অরিগামি কী?
কাগজের সাহায্যে নানা ধরনের ফুল, পাখি ইত্যাদি তৈরির পদ্ধতিকে অরিগামি বলে। এটা জাপানি পদ্ধতি।
শীতকালে কুয়াশা দেখা যায় কেন?
ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল থাকলে, বায়ুতে মিশে থাকা জলীয়বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। ভূ-পৃষ্ঠ রাতে দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পড়লে, ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ঠান্ডা ও আর্দ্র হয়ে পড়ে এবং কয়াশা তৈরির উপযুক্ত অবস্থার সৃষ্টি হয়।
তবে, সমুদ্রের উপকূলভাগে, উষ্ণতর বায়ু, শীতল সমুদ্রের পনির সংস্পর্শে এলেও কুয়াশার সৃষ্টি হয়।
গ্রন্থনা : খালেদ মোজাম্মেল সিনহা
