লিমেরিক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৬

মলয়চন্দন মুখোপাধ্যায়

 

জগার আয়ের ঠিকঠাক নাই কিছুরই

আজ তরকারি বেচে, কাল করে খিচুরি।

তারপর দেখি কী যে

হোটেল দিয়েছে নিজে

ডালে-চালে মিশিয়ে রাঁধে ‘জগাখিচুড়ি’।