চট্টগ্রাম অফিস
রাস্তা নির্মাণের সময় ধুলা উড়িয়ে বায়ু দূষণের অপরাধে চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দণ্ডপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স টিঅ্যান্ডইবি। বৃহস্পতিবার এ সংক্রান্ত শুনানি শেষে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জানান, পরিবেশগত ব্যবস্থাপনা ছাড়াই সড়কের উন্নয়ন কার্যক্রম পরিচালনা হচ্ছিল। পরিবেশ দূষণ করায় শুনানি শেষে এক লাখ টাকা জরিমানা করা হয়।
