পর্বতারোহীদের নতুন নিয়ম করছে নেপাল, জোর বিতর্ক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

 

এবার নেপাল সরকার পর্বতারোহীদের জন্য নয়া নিয়ম করতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে উঠেছে। এভারেস্ট শৃঙ্গে ওঠার জন্য যে অনুমতি দেওয়া হয়, এবার সেখানে বেশ কয়েকটি বদল আনতে চলেছে নেপাল সরকার। আর সেখানেই বিতর্ক তৈরি হয়েছে। নয়া প্রস্তাবে বলা হয়েছে, এক পর্বতারোহী সাড়ে ৬ হাজার মিটার উচ্চতায় উঠতে পারবে, তার প্রমাণ দিতে বলা হয়েছে। এই প্রমাণ কী করে দেওয়া সম্ভব তা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে। ২০১৯ সাল জুড়ে মোট ১১ পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। তাই নয়া পারমিটের খসড়া তৈরি করা হচ্ছে। সেখানে নানা নতুন প্রস্তাব নিয়ে আসতে চাইছে নেপাল সরকার, যা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এতদিন শারীরিক সুস্থতা এবং সক্ষমতার প্রমাণ দিতে হতো পর্বতারোহীদের। এবার বলা হচ্ছে উচ্চতায় উঠতে পারার প্রমাণ দিতে হবে।          —আজকাল পত্রিকা