শীত ওদের বিড়ম্বনা বাড়ায়

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

ইত্তেফাক ডেস্ক : অবশেষে  জেঁকে  বসেছে শীত। যাদের সামর্থ্য আছে, তাদের জন্য সুখবরই বটে। কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের জন্য বিড়ম্বনার শেষ নেই। শীত উপেক্ষা করেই তাদের পেটের তাগিদে নামতে হয় পথে। কোনো কোনো সময় সঙ্গে নিতে হয় কোলের শিশুকেও। গায়ে নেই মানসম্পন্ন শীতবস্ত্র। তাই মায়ের পরণের কাপড়ই শেষ আশ্রয়। গতকাল বাবুবাজারের বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে এমন দৃশ্য ধরা পড়ে আমাদের আলোকচিত্র সাংবাদিক আবদুল গনির  ক্যামেরায়।