সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান গতকাল মঙ্গলবার জানিয়েছেন, আটককৃত ধনীদের কাছ থেকে সরকার ১৩শ’ কোটি ডলারের বেশি সংগ্রহ করেছে। দুর্নীতিবিরোধী অভিযানে এসব ধনীদের আটক করে তাদের সঙ্গে সমঝোতা করে এই অর্থ সংগ্রহ করা হয় বলে অর্থমন্ত্রী জানান। গত বছরের নভেম্বরে রিয়াদের বিলাসবহুল রিটজ কার্টন হোটেলে ধনী ব্যবসায়ীদের আটকে রাখা হয়। - রয়টার্স
