বিশ্বব্যাপী কয়লার ব্যবহার কমছে, ব্যতিক্রম এশিয়া

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২০:১৩

যুক্তরাষ্ট্র এবং ইউরোপসহ উন্নত দেশগুলো ধীরে ধীরে কয়লার ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে, ব্যতিক্রম এশিয়ার দেশগুলো। বিশেষ করে চীন। এ দেশটি এখনো কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন থেকে সরে আসেনি। এদিকে বিশ্বব্যাপী উন্নত দেশগুলো কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র থেকে সরে এসে সুলভ গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। এতে গত দুই বছর বাড়লেও চলতি বছর বিশ্বে কয়লার চাহিদা উল্লেখযোগ্য কমেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সর্বশেষ প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

—নাঈমা সুলতানা