ওয়ালটন-ইমরুলের ব্যাটে চট্টগ্রামের রেকর্ড রান

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে ২৩৮ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাত্র ২৭ বলে ৭১ রান করেন চাদউইক ওয়ালটন। ইমরুল কায়েস ৪১ বলে করেন ৬২।  

 

টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের শুরুটা অবশ্য ভালো ছিল না। তৃতীয় ওভারে লেন্ডল সিমন্সের বিদায়ে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ১১৫ রানের দারুণ এক জুটি গড়েন আভিস্কা ও ইমরুল। আভিস্কা ২৭ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৮ রান করে ফিরলে ভাঙে জুটি। ইমরুল আউট হওয়ার আগে ৪১ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলেন।

আরো পড়ুন : ২০২২ সালে মহাকাশে নভোচারী পাঠাবে বাংলাদেশ

এরপর নাসির হোসেন ব্যর্থ হলেও দলকে দুইশর ওপরে নিয়ে যান ওয়ালটন ও সোহান। ১৯তম ওভারে সৌম্য সরকারকে তিন ছক্কা হাঁকানোর পথে ওয়ালটন ফিফটি তুলে নেন মাত্র ২২ বলে। এই ওভারে সৌম্য দেন ২৯ রান!

 

শেষ পর্যন্ত মাত্র ২৭ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭১ রানে অপরাজিত ছিলেন ওয়ালটন। ১৫ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রানে অপরাজিত ছিলেন সোহান। পঞ্চম উইকেটে মাত্র ৩৪ বলে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি গড়েন দুজন।

 

ইত্তেফাক/ইউবি