খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না :দুলু

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

নাটোর প্রতিনিধি

‘দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তার বিরুদ্ধে মামলায় সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। তাই তার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় টেলিকনফারেন্সে এসব কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু । উপজেলার রামশা কাজিপুর এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ প্রমুখ।