হাজতির মৃত্যুতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্বেগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:১৮

রাজধানীর উত্তরায় আলমগীর হোসেন নামক এক গাড়িচালক হাজতির হাসপাতালে মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আলমগীরের স্বজনদের অভিযোগ, গত সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে উত্তরা পশ্চিম থানার পুলিশ আলমগীরকে আটক করে। —প্রেস বিজ্ঞপ্তি