বিপিএল সমাচার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:০৭

 

/ রুবেল কান্তি নাথ

—ইন্ডিয়ানগো লাইগা পেঁয়াজের দাম বাড়ছে। সবাই তাগো বয়কট করি চল।

—শুনছস, বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খান আইছে?

—কী কস, তাড়াতাড়ি ল, যাই। আমি আবার ওর পাঙ্খা!

—জেমসের গানে পাবলিক তালি দেয় নাই ক্যান?

—তখন সেখানে মশা কম ছিল!

—খেলার সাথে রাজনীতি মেশাবেন না।

—তাইলে রাজনীতির সাথে খেলা মেশাই!

—পাকিস্তানিরা আদতেই ভালা না।

—তাগো প্লেয়ার ছাড়া আবার বিপিএল জমে না।

—দর্শকরা একজন গায়কের গান মিস করেছে। সে কে?

—মহান গায়ক রোদ্দুর রায় ছাড়া আর কে!

 

—বিদেশি সালমানরে না আইনা যদি শাহরুখরে আনত!

—হ, শাহরুখ তো আর বিদেশি না!