টা-টা ২০১৯

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:০৮

 

/ ব্রত রায়

 

দুই হাজারের উনিশ গেল

নানান আলোচনায়

একচেটিয়া খারাপ তাকে

বললে কেমন শোনায়?

 

কিন্তু ভালো খুঁজতে গিয়ে

নাকাল হলাম বৃথাই

মিষ্টি স্মৃতি কয়টা আছে?

যা পাই কেবল তিতাই!

 

বাজার ছিল কার দখলে?

আগুন এবং মশার!

দিনদুপুরে খুনখারাপির

ভালোই ছিল পসার!

 

সাকিব ছিলেন বছরজুড়েই

আলোচনায় লোকের

সড়ক-রেলের জন্য উনিশ

ছিল শুধুই শোকের!

 

মন্ত্রী, নানান সেলিব্রিটি

আলোচনায় ছিলেন

পেঁয়াজ ছিল উনিশ সালের

হিরো এবং ভিলেন!