খবর :ধোঁয়া বের হয়, মশা মরে না
/ সোহেল রানা
হয় সে ভালো বন্ধু যে জন
সুখের পাশাপাশি
অসময়ে যায় না ছেড়ে
কষ্টে আনে হাসি।
দিনে দিনে বন্ধু তেমন
যাচ্ছে কমে দেশে
বিপদ এলে যায় পালিয়ে
ঠিকই অবশেষে!
কিন্তু দেখি মশার কঠিন
শত্রু ছিল যারা
বন্ধু হয়ে আজ আমাদের
করছে দিশেহারা।
এমন হলে আদৌ বলুন
যায় কি পাওয়া স্বস্তি
হয় যদি ভাই মশার সাথে
ধোঁয়ার ভালো দোস্তি।
