ঠান্ডার ভয়ে হরিচরণ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:০৯

 

/ সাঈদ সাহেদুল ইসলাম

 

রিচরণ পৌষে কাঁপে

গা না ধুলে বউ সে কাঁপে

ভীষণ রেগে আর জোরে

চিত্কারে কয়, ‘ভাল্লাগে না

তোমার অমন কার্য রে।’

 

বলছে তখন হরিচরণ

‘ওগো তোমার ধরি চরণ!

কও না ধুতে গা শীতে,

ঠান্ডা লেগে গেলে আবার

মরব আমি কাশিতে।’

 

বউ রেগেছে কদিন পরে

হরিচরণ ন’দিন পরে

কয়েকটা চা চামুচে,

জল নিয়েছে গামছা দিয়ে

নেবেই নাকি গা মুছে।

 

বাথরুমে যায়—হরিচরণ!

করছে নড়ানড়ি চরণ

পিছলে হঠাত্ মাটিতে—

পড়লে পরে মচকালো পা;

ভর করে আজ লাঠিতে।