ফেসবুক নিয়ে উক্তি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:১০

/ এ আই জাজাকী

 

বই নিয়ে বিখ্যাতরা কিছু উক্তি দিয়েছিলেন। বর্তমানে তারা বেঁচে থাকলে হয়তো ফেসবুক নিয়েও এ রূপ উক্তি দিতেন—

 

v ভালো খাদ্য বস্তুতে পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।

—স্পিনোজা

বর্তমান :ভালো বন্ধুতে মন ভরে কিন্তু ভালো ফেসবুক বন্ধু মানুষের মনকে পরিতৃপ্ত করে।

 

v ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা।

—দেকার্ত

বর্তমান :ভালোভাবে ফেসবুক চালানো মানে এ শতাব্দীর মহাপণ্ডিতদের সান্নিধ্য পাওয়া।

 

v অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।

—নেপোলিয়ান

বর্তমান :অন্তত পাঁচ হাজার ফেসবুক বন্ধু না থাকলে জীবন অচল।

 

v প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলেকোঠায় বসবাস করব, তবুও এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না।

—জন মেকলে

বর্তমান :প্রচুর ফেসবুক বন্ধু নিয়ে গরিব হয়ে চিলেকোঠায় থাকব, তবুও এমন রাজা হতে চাই না যে ফেসবুক ভালোবাসে না।

 

v আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়।

—নর্মান মেলর

বর্তমান :আমি চাই যে ফেসবুক ব্রাউজ করতে করতে যেন আমার মৃত্যু হয়।

 

v একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না।

—আর ডি কামিং

বর্তমান :একটি ভালো ফেসবুক নিউজফিডের শেষ বলতে কিছু থাকে না।

 

v একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা।

—চীনা প্রবাদ

বর্তমান :ফেসবুক ব্রাউজ করা মানে হলো একটি পৃথিবীকে স্মার্টফোনে নিয়ে ঘোরা।

 

v একজন মানুষ ভবিষ্যতে কী হবেন, সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও, তার পড়া বইয়ের ধরন দেখে অনেকাংশেই বোঝা যায়।

—অস্কার ওয়াইল্ড

বর্তমান :একজন মানুষ ভবিষ্যতে কী হবেন, সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও, তার ফেসবুক স্ট্যাটাসের ধরন দেখে অনেকাংশেই বোঝা যায়।

 

v পড়, পড় এবং পড়।

—মাও সেতুং

বর্তমান :ফেসবুক চালাও, ফেসবুক চালাও এবং ফেসবুক চালাও।

 

v জীবনে তিনটি জিনিসের বেশি প্রয়োজন—বই, বই এবং বই।

—ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

বর্তমান :জীবনে তিনটি জিনিসের বেশি প্রয়োজন—ফেসবুক, ফেসবুক এবং ফেসবুক।

 

v বই হলো অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।

—রবীন্দ্রনাথ

বর্তমান :ফেসবুক হলো অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।

 

v বই মস্তিষ্কের সন্তান।

—সুইফ্ট

বর্তমান :ফেসবুক মস্তিষ্কের শয়তান।

 

বি.দ্র. বর্তমানের তরুণরা এতই বেশি ফেসবুকাসক্ত যে তাদের মস্তিষ্ক ক্রমশই এতে আবদ্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়কেই বিখ্যাতদের উক্তির সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়েছে। এখানে কাউকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য নয়।

ধানমন্ডি, ঢাকা