/ আল সানি
v মূল :ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
বিশ্ববিদ্যালয় ভার্সন :ফেলের রাজ্যে ইউনিভার্সিটি গদ্যময়, পাস যেন সেখানে ঝলসানো রুটি।
v মূল :কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
বিশ্ববিদ্যালয় ভার্সন :কাঁটা হেরি ক্ষান্ত কেন পাস মার্ক তুলিতে নকল বিনা পাস হয় কি মহীতে?
v মূল :কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।
বিশ্ববিদ্যালয় ভার্সন :কোথায় পাস, কোথায় ফেল, কে বলে তা বহুদূর, স্যারের হাতেই পাস ফেল, স্যার চাইলেই সবাই বেকুসুর।
v মূল :প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
বিশ্ববিদ্যালয় ভার্সন :প্রথম যেদিন তুমি এসেছিলে ক্যাম্পাসে তুমি মাত্র ছিলে সিঙ্গেল, ছিল সবে মিঙ্গেল। এমন জীবন হবে করিতে গঠন, র্যাগডেতে তুমি হবে ডাবল-ট্রিপল, একা হবে সব কাপল।
v মূল :নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
বিশ্ববিদ্যালয় ভার্সন :জুনিয়র সুন্দরীদের বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু তারা, সিঙ্গেল ঘরের আলো।
v মূল :গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় ভার্সন :লাইব্রেরিতে বই আর ফটোকপির দোকানে শিট, নহে বই নহে শিট পর্যন্ত পরীক্ষার আগের নাইট।
v মূল :দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।
বিশ্ববিদ্যালয় ভার্সন :দাও ফিরে সেই ফার্স্ট সেমিস্টার, লও ফিরে এই সিজিপিএ।
v মূল :স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
বিশ্ববিদ্যালয় ভার্সন :সিজিপিএ অর্জনের চেয়ে, সেটা ধরে রাখা কঠিন।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা
